বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। এই উপলক্ষে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Author: saiful islam
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সবচেয়ে খুশি হওয়াদের দলে সৌদি আরব। সেই খুশিতেই এবার প্রেসিডেন্ট ট্রাম্পকে মধ্যরাতে ফোন দিয়ে দুই দেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিপাবলিকানরা ক্ষমতায় আসায় বুধবার ভোরবেলা ট্রাম্পকে ফোন দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন সালমান। সেই সঙ্গে ট্রাম্পের পূর্বের মেয়াদের সুসম্পর্ক আবারও স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তির কথা জানিয়েছেন তিনি। যেখানে গুরুত্ব পেয়েছে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি। এর আগে, ট্রাম্প তার আগের মেয়াদে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করেছিলেন। যদিও ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগির হত্যাকাণ্ডের…
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে যুবদল নেতা শামীম মিয়া হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ সাত জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে এ বিষয়ে আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিট্রেট মো. মেহেদী হাসান আজ এ আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও আওয়ামী লীগ কর্মী কবির…
বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু গুমরে মুখ ভার করে আছেন। কোনো রকমে ভেতরের কষ্ট চাপা দেওয়ার চেষ্টা করছেন তিনি। মুখে হাসি লেগে থাকলেও তার চোখ বলছে তিনি ভালো নেই। এমনই দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে। আনন্দবাজার সূত্রে জানা গেছে, ২০২১ সালে বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য তাদের দাম্পত্যের ইতি টানেন। এরপর কেটে গেছে অনেকটা সময়। নিজেকে কাজে আরও বেশি মনোনিবেশ করেছেন এ অভিনেত্রী। অন্যদিকে নাগা চৈতন্যও শোভিতা ধুলিপালার সঙ্গে জীবনের আরেকটি ইনিংস শুরু করতে চলেছেন। আগামী ৪ ডিসেম্বর চার হাত এক হচ্ছে তাদের। কিন্তু এত কিছুর পরও সামান্থার সময় যেন এগোয়নি। কাজ নিয়ে…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে। তিনি বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কিছু কৌশলগত কারণে কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মাহফুজ আলমের পদমর্যাদা বাড়াতেই উপদেষ্টা…
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ স্কোয়াডে দুঃসংবাদ। চোটের কারণে এ ম্যাচে মাঠে নামা হচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। স্বাভাবিকভাবেই এ ম্যাচে বাংলাদেশ মিস করতে দারুণ ছন্দে থাকা এক ব্যাটারকে। পাশাপাশি তার জায়গায় নেতৃত্ব কে দেবেন সেটা নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ায় লম্বা সময় ফিল্ডিংয়ে ছিলেন না শান্ত। তার জায়গায় নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার এ ম্যাচে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে দেখা যাবে মিরাজকে। জাতীয় দলে এবারই প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন মিরাজ। এর আগে বয়সভিত্তিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তারকা এই অলরাউন্ডারের। এর আগে দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পাওয়া শান্ত কাল রাতে এমআরআই করানো হয়।…
শরীয়তপুরে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা ১০ ব্যাগ হাত বোমার সন্ধান পাওয়া গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করতে কাজ করেছে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১১ নভেম্বর) ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর আকালবরিশ এলাকায় রাস্তার পাশে ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বোমা সনাক্তে ও উদ্ধারে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক বলেন, আমরা…
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মাহাবুবুর রহমান পলাশকে (৫০) গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে পৌরসভার বিনোদপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রাজবাড়ী থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মো. মাহাবুবুর রহমান পলাশ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। জানা গেছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে…
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। এরপর দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি শেখ মুজিবুর রহমানের ছবি। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে অনেক দিন আগে থেকেই। এবার শেখ মুজিবুর রহমানের সেই ছবি সরিয়ে ফেলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল তিনিসহ তিনজন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণের পর দিনই শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেছেন তিনি। কেন এই ছবি সরিয়েছেন,…
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩ সেনাসদস্য। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, উপত্যকাটির কিশতওয়ারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, শনিবার কিশতওয়ারের ভরত রিজে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন। এনডিটিভি বলছে, সম্প্রতি দুই গ্রাম প্রতিরক্ষা গার্ড (ভিডিজি) নিহত হওয়ার পর থেকে ব্যাপক অনুসন্ধানের মধ্যে সন্ত্রাসবিরোধী অভিযানটি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। মূলত সন্ত্রাসীরা ভিডিজিদের অপহরণ করে হত্যা করার…

